ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১০:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১০:৫৭:২৭ পূর্বাহ্ন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে দেওয়া পৃথক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও তার রুহের মাগফেরাত কামনায় সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুরে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার