ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

আলিয়া ও অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেন! শ্রদ্ধা কপূর কত পারিশ্রমিক নেন?

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:০৯:৫২ অপরাহ্ন
আলিয়া ও অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেন! শ্রদ্ধা কপূর কত পারিশ্রমিক নেন? আলিয়া ও অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেন! শ্রদ্ধা কপূর কত পারিশ্রমিক নেন?
চিরকালই বাছাই করা ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কপূর। কিন্তু পারিশ্রমিক অন্য অভিনেত্রীদের চেয়ে অনেক বেশি। এমন দাবি করলেন শ্রদ্ধার বাবা অর্থাৎ অভিনেতা শক্তি কপূর। সম্প্রতি খবর ছড়ায়, ‘স্ত্রী’-খ্যাত অভিনেত্রী নাকি আলিয়া ভট্ট ও অনন্যা পাণ্ডের তুলনায় তেমন কোনও কাজই পাচ্ছেন না। সেই সব জল্পনা দূর করতে মুখ খোলেন বর্ষীয়ান অভিনেতা।

সত্যিই কি আলিয়া ও অনন্যার মতো কাজ পাচ্ছেন না শ্রদ্ধা? মেয়েকে নিয়ে শক্তি বলেন, “ও এমনিতেই কম ছবিতে কাজ করে। কিন্তু যেটা করে সেটা যেন সেরা হয়, সেই দিকে খেয়াল রাখে। ও পারিশ্রমিকও বেশি নেয়। ওদের (আলিয়া, অনন্যা) সবার চেয়ে অনেক বেশি টাকা নেয়। বছরে মাত্র একটা অথবা দুটো ছবিতে কাজ করে।” তাই শ্রদ্ধা কাজ পাচ্ছেন না, এই খবর গুজব ছা়ড়া অন্য আর কিছু নয় বলেই দাবি শক্তি কপূরের। হাসতে হাসতেই তিনি বলে ওঠেন, “কী বলছেন? ও কাজ পাচ্ছে না?”

মানুষ হিসাবে শ্রদ্ধা কেমন? এই প্রশ্নের উত্তরে শক্তি বলেন, “ও খুবই জেদি। ওর মন যেটা বলে, ও সেটাই করে। কিছু নীতিবোধ রয়েছে ওর জীবনে যেগুলি ও খুব কড়া ভাবে অনুসরণ করে। আমাদের দারুণ সম্পর্ক। কখনও আমাদের খুব ঝগড়া হয়, কখনও আমরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি। কখনও আমরা ছবি নিয়ে আলোচনা করি। আমি সত্যিই ওর জন্য খুব গর্বিত। খুবই ভাল অভিনয় করে ও।”

২০২৫-এ মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। শোনা যায় এই ছবির জন্য অভিনেত্রী ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। শ্রদ্ধার এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার