ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

প্রথম বার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, কোন ছবিতে দেখা যাবে দুই তারকাকে

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন
প্রথম বার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, কোন ছবিতে দেখা যাবে দুই তারকাকে প্রথম বার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, কোন ছবিতে দেখা যাবে দুই তারকাকে
প্রথম বার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ খান! সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমনটাই বলে ফেললেন মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা?

রজনীকান্তের পরবর্তী ছবি ‘জেলার ২’। এক সাক্ষাৎকারে কথায় কথায় মিঠুন বলে ফেলেন যে, সেই ছবিতে দেখা যাবে শাহরুখকে। এক সাক্ষাৎকারে মিঠুনকে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও ঘরানা আছে কি না, যা তাঁর সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি বা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে অভিনেতা বলেন, “ও ভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী ছবি ‘জেলার ২’, সেখানে সকলেই আমার বিরুদ্ধে।” এর পরেই ছবির কলাকুশলী সম্পর্কে তিনি বলেন, “রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে।” তাঁর কথায় শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি, সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।

অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে রজনীকান্ত ও শাহরুখের একসঙ্গে প্রথম ছবি। ২০১১ সালে অনুভব সিন্‌হা পরিচালিত শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের ক্যামিয়ো দেখা গিয়েছিল। কিন্তু, সম্প্রতি অভিনেতা সুরেশ মেনন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই দৃশ্যে শুটিংয়ের জন্য রজনীকান্ত সশরীরে আসেননি, কারণ সেই সময় তিনি অসুস্থ ছিলেন। এর পরে ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে রজনীকান্তকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলেন বাদশা। তবে এ বার প্রথম একসঙ্গে এক পর্দায় দুই তারকাকে দেখবে দর্শক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ