ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩৪:০০ অপরাহ্ন
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহীসহ আশপাশের অঞ্চল। ঘন থেকে মাঝারি কুয়াশায় ঢাকা পড়েছে উত্তর-পশ্চিমের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলেনি এসব এলাকায়। এদিন দেশের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এটাই বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আরও দুই তিনদিন তীব্র শীত থাকবে রাজশাহী অঞ্চলে। রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। 

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। সমতল ও নদী অববাহিকা সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। কুয়াশা সরতে সময় লাগবে ৬ ঘণ্টার বেশি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের কম থাকবে সড়কে। সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল একশভাগ। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। 

বৃহস্পতিবার বিকাল ৫টার পরপরই নগরীর সড়কগুলি ফাঁকা হয়ে গেছে। তীব্র শীতে লোকজন কমসংখ্যায় ঘরের বাইরে বের হয়েছেন। ছুটির দিন থাকায় অফিস আদালত বন্ধ ছিল এবং নগরীতে বাইরে আসা লোকজনের উপস্থিতিও ছিল নগণ্য। কৃষকেরা জানিয়েছেন ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আলু ফসলের ক্ষতি হবে। সূর্যের আলো না পেলে বীজ আলুর অঙ্কুরোদম ব্যাহত হবে। ক্ষতি হবে বোরো বীজতলারও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড