ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৯৬তেই চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, পূর্ণ হলো না ৪০০ কবর খোঁড়ার ইচ্ছা রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর... লালপুরে ওয়ারড্রবে লুকিয়েও অনলাইন প্রতারকের শেষরক্ষা হলো না শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল নওগাঁয় স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:১৪:৩৪ অপরাহ্ন
পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা
নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মধ্যেই আন্দোলনে নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন সরকারি কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশন এখনো নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় ফের কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠনগুলো।

এ প্রেক্ষাপটে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবেন সরকারি কর্মচারীরা।

জানা গেছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানায়, সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। সংগঠনের আরেক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারেন না। চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যেই সব কর্মসূচি পালন করা হবে এবং বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ-সুবিধা বাড়াতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়। পরবর্তী সময়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন।

তবে নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এ বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ আরও বেড়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২৯ অক্টোবর শুরু