ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাসিক ২৯ নং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৮:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:৪৩:৪৭ অপরাহ্ন
রাসিক ২৯ নং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন গ্রেফতার রাসিক ২৯ নং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন গ্রেফতার
রাজশাহী সিটি কর্পোরেশনের (২৯ নং ওয়ার্ড) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সাবেক কাউন্সিলর মাসুদ রানা শাহীনের বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট ছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার বাড়ির সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাসুদ রানা শাহীন খোজাপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পলন করেছিলেন।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার