ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৭:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১০:২৬:৪২ পূর্বাহ্ন
নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধরের অভিযোগ নওগাঁয় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধরের অভিযোগ
নওগাঁর চকদেব পশ্চিমপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার মা ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগীর মেয়ে স্থানীয় জনকল্যাণ স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে মেয়ের পরিবার একাধিকবার অভিযুক্তদের সতর্ক করে এবং তাদের অভিভাবকদের কাছেও বিষয়টি জানায়। এতে উল্টো অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দোকানের পাশে দাঁড়িয়ে থাকার সময় অভিযুক্তরা আবারও ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও অশ্লীল মন্তব্য করতে থাকে। এ সময় মেয়ের মা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। পরে ফোন করে আরও লোক ডেকে এনে মা ও মেয়েকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়।

মারধরের ফলে মা ও মেয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের উদ্ধার করেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা ভবিষ্যতে আরও মারধরের হুমকি দিয়ে যায়। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন