ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

ফেনীর ছাগলনাইয়ায় ৬৪ কেজি গাঁজা-সহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৭:৩৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৭:৩৩:১০ অপরাহ্ন
ফেনীর ছাগলনাইয়ায় ৬৪ কেজি গাঁজা-সহ মাদক কারবারি আটক ফেনীর ছাগলনাইয়ায় ৬৪ কেজি গাঁজা-সহ মাদক কারবারি আটক
ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাসযোগে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর বিকেল ৩টা ৫০ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ছাগলনাইয়া থানার দিঘীরপাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

চেকপোস্টে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামানোর সংকেত দিলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়ি থেকে ওমর ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ছাগলনাইয়া উপজেলার জয় নগর গ্রামের বাসিন্দা এবং মো. আমির হোসেনের ছেলে।

পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে যাত্রী আসনের ওপর থাকা তিনটি কালো ও একটি সিলভার রঙের কাপড়ের ব্যাগের ভেতর খাকি রঙের কসটেপে বিশেষ কৌশলে মোড়ানো মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর