ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

চট্টগ্রামে ৫,৮৬৮ ইয়াবা ও ১৭ কেজি গাঁজা-সহ আটক ৩

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৭:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৭:১২:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে ৫,৮৬৮ ইয়াবা ও ১৭ কেজি গাঁজা-সহ আটক ৩ চট্টগ্রামে ৫,৮৬৮ ইয়াবা ও ১৭ কেজি গাঁজা-সহ আটক ৩
চট্টগ্রাম জেলার আনোয়ারা ও সীতাকুণ্ডে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর রাতে আনোয়ারা থানার সরকারহাট বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসযাত্রী মোহাম্মদ শফি আলমের (৩০) কাছ থেকে লাল স্কচটেপে মোড়ানো তিনটি বান্ডিলের ৩০টি নীল পলিজিপার প্যাকেটে থাকা ৫ হাজার ৮৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজার জেলার সদর থানার খরুলিয়া মাস্টারপাড়া এলাকায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে একই দিন রাত আনুমানিক ৯টায় সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোহাম্মদ শাফায়েত ইসলাম (২৬) ও মোহাম্মদ জায়েদ (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুই বস্তায় রাখা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিদের একজন বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা এবং অপরজন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ জানিয়েছে, আটক তিন আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার