ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বড়দিন উপলক্ষে গির্জায় গিয়ে কেক কেটে শিশুদের তুলে খাওয়ালেন, আরএমপি পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৬:০২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৮:১৮:৩৮ অপরাহ্ন
বড়দিন উপলক্ষে গির্জায় গিয়ে কেক কেটে শিশুদের তুলে খাওয়ালেন, আরএমপি পুলিশ কমিশনার বড়দিন উপলক্ষে গির্জায় গিয়ে কেক কেটে শিশুদের তুলে খাওয়ালেন আরএমপি পুলিশ কমিশনার
রাজশাহী মহানগরীতে যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানাধীন সিটি চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ধর্মযাজকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি গির্জায় কেক কাটায় অংশ নেন এবং উপস্থিত শিশুদের নিজ হাতে কেক খাইয়ে দেন। পরিদর্শনকালে গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

গির্জায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বড়দিন উপলক্ষে আরএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনে সন্তোষ প্রকাশ করেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় পুলিশ কমিশনার শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকায় অবস্থিত বিশপ হাউস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩