ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন
কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ  বিষয়ে রাসিকের সভা অনুষ্ঠিত কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় রাজশাহী মহানগরীর ঈদুল আযহায় কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার জানান, পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম দেশের সর্বত্র। এ সুনাম আমাদের অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পূর্বের ন্যায় ঈদুল আযহার দিনে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে ইতোমধ্যে রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি মহোদয় পরিচ্ছন্ন বিভাগকে দিক নির্দেশনা প্রদান করেছেন। পবিত্র ঈদ উল আযহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনকালে কোরবানির স্থান ও জনগণের যাতায়াত পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হবে।

তিনি বলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইদুল আযহার দিন নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন। বিগত বছরের ন্যায় ঈদের পরের দিনই যেন রাজশাহী পরিচ্ছন্ন এক নগরীতে পরিণত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। ঈদের দিন ভোর ৫টা হতে হাটবাজার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হবে। সকাল সাড়ে ১১টা হতে নগরীর ভিআইপি রোডসমূহ পরিচ্ছন্ন করা হবে। কোরবানি পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য ধৌত করণে দুপুর ২টা হতে নগরীর দুটি ওয়াটার ট্যাংকার নিয়োজিত রাখা হবে। পরিবেশ রক্ষা ও দূর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে বিøচিং পাউডার ও চুন প্রয়োগ করা হবে।

সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় মনিটারিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচছন্ন কর্মীরা ওয়ার্ডে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে জমা করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়। জনসাধারণকে অবহিত করতে মসজিদে জুম্মার নামাজে খুতবায় ও ঈদুল আযহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়েব সাইট ও ফেইস বুক পেজে সম্প্রচার অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ, সাহেববাজার রাস্তায় ও টিকাপাড়া ঈদগাহসহ নগরীতে অনুষ্ঠিত ঈদের জামাতসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনে সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভায় জানানো হয়, ঈদুল আযহায় বর্র্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বরসমূহ: উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং ০১৭১৭-৮৮৩৫০৭, অফিস সহকারী ০১৫২১-৩৬৫৩৬৬, সুপার ভাইজার ০১৫৩৩-৪০৯৪০৫।

সভায় পরিচ্ছন্ন  কর্মকর্তা মনিটরিং সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোস্তাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ শাহিন রেজা, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচ্ছন্ন  পরিদর্শক রেজাউল করিম, রাসিকের সকল ওয়ার্ডের সচিব, কেন্দ্রীয় পরিদর্শক, কেন্দ্রীয় সুপারভাইজার ও ওয়ার্ড সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার