ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

মতিহারে চুরি-ছিনতাই সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোষ্ট পরিচালনা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৫:৫৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৫:৫৩:৪৬ অপরাহ্ন
মতিহারে চুরি-ছিনতাই সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোষ্ট পরিচালনা মতিহারে চুরি-ছিনতাই সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোষ্ট পরিচালনা
রাজশাহী নগরীজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি রাতে বিশেষ টহল (Night Patrol) ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করেছে। 

এরই অংশ হিসেবে নগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে রাজশাহীর সময় চত্ত্বরে বুধবার গবীর রাত পর্যন্ত চেক পোষ্ট পরিচালনা করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এসআই মোঃ মিজান ও সঙ্গীয় ফোর্স। এ সময় বিভিন্ন যানবাহন ও মেসাটরসাইকেলে তল্লাশী করা সহ হেলমেট ও গাড়ীর কাগজপত্র চেক করেন। চেকপেষ্ট চলাকালীন সন্দেহভাজন পথচারীদের তল্লাশী জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করতে দেখা যায়। 

জানতে চাইলে  নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিতে চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি শহরের প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এই সমন্বিত কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী গ্রেফতার হয়েছে এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আরএমপি'র বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিয়মিতভাবে এসব অভিযানের ফলাফল মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশ করছে।

সার্বিকভাবে, এই নাইট কার্যক্রম বা সমন্বিত অভিযানগুলো মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার করতে গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমন্বিত অভিযান এবং বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আরএমপি'র নিরাপত্তা কার্যক্রমের মধ্যে অন্যতম হলো বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' (ফেইজ-১ ও ফেইজ-২)। এই অভিযানের মূল লক্ষ্য হলো মহানগরী থেকে অপরাধ নিমূল করা, মাদক উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা। এটি মূলত একটি সাঁড়াশি অভিযান যা শহরের বিভিন্ন পয়েন্টে এবং অপরাধপ্রবণ এলাকায়, বিশেষ করে রাতে পরিচালনা করা হয়।

ডিসেম্বরের শুরুতে আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানের নেতৃত্বে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে 'ফোর্স মোবিলাইজেশন ড্রিল' অনুষ্ঠিত হয়। একে 'পিন্সার ড্রাইভ' (Pincer Drive) কৌশলের অংশ বলা হয়েছে। এর আওতায় শহরের ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া চালানো হয়। এই পয়েন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, লক্ষ্মীপুর ক্রসিং, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারী ক্রসিং, ভদ্রা ক্রসিং, রেলগেট ও বর্ণালী মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের