ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নিয়ামতপুরে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখছেন কৃষকেরা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৪:২০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৪:২০:৫৬ অপরাহ্ন
নিয়ামতপুরে পলিথিন দিয়ে বীজতলা  ঢেকে রাখছেন কৃষকেরা নিয়ামতপুরে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখছেন কৃষকেরা
 
নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধি: গত কয়েকদিন থেকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়  জেঁকে শীত পড়েছে। ক্রমশ নিম্নগামী তাপমাত্রা আর হিমেল হাওয়ায়  রাতে বাড়ছে এর দাপট।  ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে  জনজীবন স্থবির হয়ে পড়েছে।
 
কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় শীত উপেক্ষা করে উপজেলার কৃষকেরা বোরো আবাদের প্রস্তুতি শুরু করেছেন। কিছুদিন পরেই বোরো আবাদ পুরোদমে শুরু হবে  উপজেলা জুড়ে। তার আগে বীজতলা তৈরি ও পরিচর্যার কাজে নেমে পড়েছে  কৃষকরা। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন তাঁরা। 
কৃষকেরা বলছেন,  ঠান্ডা ও কুয়াশা জনিত কারণে বোরো বীজতলা হলদে ও লাল হয়ে নষ্ট হয়ে যায়।
তাই পলিথিন দিয়ে ঢেকে রাখলে বীজতলার কোনো  ক্ষতি হয় না। 
উপজেলার ভাবিচা গ্রামের কৃষক বিমল প্রামানিক জানান, এবার তিনি ৩ বিঘা জমিতে বোরো আবাদ করবেন। তার জন্য বীজতলা তৈরি করছেন। শীত ও কুয়াশা থেকে বীজতলাকে রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন।  
একই গ্রামের কৃষক উজ্জ্বল সরকার
 জানান, তিনি বীজ ফেলার আট দিন পরে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। আর ২২ দিন পরে পলিথিন তুলে ফেলবেন। এতে করে বীজতলায় কোন রোগবালাইয়ের আক্রমণ হবে না। রোপণের জন্য ভালো বীজ পাওয়া যাবে। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখায় কোন কীটনাশকও দিতে হয় না। তাই বাড়তি কোনো খরচও হয়না। 
নিয়ামতপুর  উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম  বলেন, প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে বীজতলায় 'কোল্ড ইনজুরি' দেখা দেয়। সেক্ষেত্রে বীজগুলো বড় হতে পারে না, সেইসঙ্গে হলদে ও লাল হয়ে মরে যাওয়ার পাশাপাশি পচে যায়। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখলে বীজতলা গরম থাকে। ধানের চারাগুলো নষ্ট হয় না। কৃষকেরা উপকৃত হন।
 বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা