ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আরেকজন গুরুতর আহত

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:২০:০১ অপরাহ্ন
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আরেকজন গুরুতর আহত মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আরেকজন গুরুতর আহত
পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আবদুল আল মাহমুদ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হামলার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আবদুল আল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে। আহত আবদুল আল মাহমুদ মির্জাগঞ্জ উপজেলার বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।

পুলিশ জানায়, নিহত সিয়াম মির্জাগঞ্জে তার খালুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলা দায়ের হলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু