ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৭:২৬ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে
রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার একটি বাড়ি থেকে দুইজন নারী মাদক কারবারীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ সময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫৮০ টাকা জব্দ করা করেন মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মোসা. নীলা খাতুন (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার মোঃ বাবু সরকারের মেয়ে ও একই এলাকার মোসাঃ পারভীন বেগম (৩৭), সে ফটিক সরকারের স্ত্রী। 

একই দিন বিকেল সাড়ে ৪টায় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা-সহ মোঃ বিল্লালকে (৩৭) গ্রেফতার করা হয়। গ্রেফতার বিল্লাল নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। 

বুধবার রাত পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান ,গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার