ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:২৭:২৬ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারী ডিবির জালে
রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার একটি বাড়ি থেকে দুইজন নারী মাদক কারবারীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ সময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫৮০ টাকা জব্দ করা করেন মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মোসা. নীলা খাতুন (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার মোঃ বাবু সরকারের মেয়ে ও একই এলাকার মোসাঃ পারভীন বেগম (৩৭), সে ফটিক সরকারের স্ত্রী। 

একই দিন বিকেল সাড়ে ৪টায় নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা-সহ মোঃ বিল্লালকে (৩৭) গ্রেফতার করা হয়। গ্রেফতার বিল্লাল নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। 

বুধবার রাত পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান ,গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক