ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী

রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ছয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ আসনে চারজন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

এর আগে গত ২০ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া ১৮ ডিসেম্বর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে রাজশাহী-৫ আসনে মোট ছয়জন বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী বলেন, “চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা না হওয়ায় রাজশাহী-৫ আসনে ছয়জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে এই প্রত্যাশা থেকেই নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।”

পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, “দীর্ঘদিন ধরে জেল-জুলুম সহ্য করে যারা দলের হাল ধরে রেখেছেন, তাদের মধ্য থেকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। বরং জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। আমরা আশা করি, দল জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”

উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোট ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭