ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ সভাপতি মানিক - সম্পাদক মোশারফ রাণীশংকৈলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি রুয়েটে পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগমারায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ রাজশাহী -৫ আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ছয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ আসনে চারজন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

এর আগে গত ২০ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া ১৮ ডিসেম্বর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে রাজশাহী-৫ আসনে মোট ছয়জন বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী বলেন, “চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা না হওয়ায় রাজশাহী-৫ আসনে ছয়জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে এই প্রত্যাশা থেকেই নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।”

পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, “দীর্ঘদিন ধরে জেল-জুলুম সহ্য করে যারা দলের হাল ধরে রেখেছেন, তাদের মধ্য থেকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। বরং জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। আমরা আশা করি, দল জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”

উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোট ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান