ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৬:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩৮:২১ অপরাহ্ন
রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন,“আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রথম ধাপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে আমি আমার দায়িত্বশীল পথচলা শুরু করলাম। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত ও আল্লাহর দরবারে কৃতজ্ঞ।”

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তিনি আরও বলেন,“এই আসনে অন্যান্য রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন—এটি গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পবা ও মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”

বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান এবং উপাধ্যক্ষ আব্দুল আওয়াল। তাঁরা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের বিকল্প নেই। জামায়াতে ইসলামীর প্রার্থী সেই বিকল্প নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন