ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের

রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:৫৫:০৩ অপরাহ্ন
রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
রাজশাহীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। 

বুধবার গোদাগাড়ীসহ জেলার কয়েকটি উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ পাঠ্যবই এবং নবম শ্রেণীর আংশিক বই সরবরাহ করা হয়েছে।

তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা সংশ্লিষ্ট স্কুলগুলোতে সরবরাহ করা হবে।

বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠ্যবই হাতে পেয়েছিল। ফলে পাঠদান কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছানোর প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর বই সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু