ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাজশাহীর পদ্মার চরে শেয়ালের কামড়ে এক রাতে আহত দুই শতাধিক গরু-মহিষ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:৩০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:৩০:৪০ অপরাহ্ন
রাজশাহীর পদ্মার চরে শেয়ালের কামড়ে এক রাতে আহত দুই শতাধিক গরু-মহিষ রাজশাহীর পদ্মার চরে শেয়ালের কামড়ে এক রাতে আহত দুই শতাধিক গরু-মহিষ
রাজশাহীর পদ্মা নদীর দুর্গম মাঝচর এলাকায় সীমান্তবর্তী ভারত থেকে দলবেঁধে আসা শেয়ালের আক্রমণে এক রাতেই অন্তত দুই শতাধিক গরু ও মহিষ আহত হয়েছে। এর আগে কখনো একসঙ্গে এত বিপুলসংখ্যক গবাদিপশুকে শেয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্থানীয় খামারিরা। ফলে পুরো চরজুড়ে খামারিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর রাতে। পরদিন ভোরে রাখালরা চরে গিয়ে দেখতে পান, বহু গরু-মহিষ রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। কোনো কোনো গরুর কান কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে, অনেকের মুখ ও কানে গভীর ক্ষত রয়েছে। একই সময় চরের আশপাশে শতাধিক শেয়ালের ছুটাছুটি করতে দেখা যায়।

খবর পেয়ে স্থানীয় খামারিরা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আবু জাফর ইবনে আলম প্রমিজকে বিষয়টি জানান। তাঁর মাধ্যমে উপজেলা প্রাণিসম্পদ অফিসকে অবহিত করা হলে পরদিন দুপুরেই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত গরু-মহিষগুলোর শরীরে র‌্যাবিজ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, জলাতঙ্কের ঝুঁকি এড়াতে পর্যায়ক্রমে আরও চারটি ডোজ দেওয়া হবে।

ইউপি সদস্য আবু জাফর ইবনে আলম প্রমিজ বলেন, এক রাতেই প্রায় ২০০ গরু-মহিষ আক্রান্ত হয়েছে। দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত গরু-মহিষ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝচরের অধিকাংশ বাসিন্দাই গরু-মহিষের খামারি। তারা দলবদ্ধভাবে গবাদিপশু চরে চরান এবং রাতে বাঁশ বা খড়ের বেড়া দিয়ে ঘিরে রেখে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে এভাবেই তারা জীবিকা নির্বাহ করে আসছেন।

খামারি মাহাবুবুল শেখ বলেন, আমার ৪০টি গরু-মহিষ রয়েছে। কয়েকজন মিলে প্রায় ৬০০ গরু-মহিষ একসঙ্গে রাখা ছিল। ভোরে গিয়ে দেখি অনেকগুলোকে শেয়াল কামড়েছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।

আরেক খামারি মোঃ আওয়াল বলেন, প্রায় ৪০ বছর ধরে খামার করছি। কখনো মহিষে শেয়ালের আক্রমণ হয়নি। এই প্রথম এমন দেখছি।

স্থানীয় খামারি বাবু জানান, মাঝচরের অদূরে ভারতের ষাটবিঘা চর এলাকায় বিপুলসংখ্যক শেয়াল ও বনশূকর বসবাস করে। ঘটনার আগের দিন সেখানে শিকার হওয়ায় শেয়ালগুলো ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ অংশের চরে ঢুকে গবাদিপশুর ওপর হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অতীতে এমন নজির নেই বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার পর থেকে গরু-মহিষ রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন খামারিরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চরে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর