ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

লালপুরে কৃষক দম্পতির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:২৭:০৩ অপরাহ্ন
লালপুরে কৃষক দম্পতির মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
নাটোরের লালপুরে একই সময়ে এক কৃষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে তামাক পোড়ানোর ঘর থেকে। একইসময়ে স্ত্রীর মরদেহ পড়েছিল নিজ ঘরের বিছানায়।

রোববার (১ জুন) রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩২)।

স্থানীয়দের ধারণা, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন রইজুল ইসলাম। তবে তার স্ত্রী ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

নিহত ওই দম্পতির ছেলে সম্রাট জানান, পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। সকালে মায়ের ঘরে বিছানায় মায়ের মরদেহ দেখতে পান। পরে বাড়ির সামনের তামাক পোড়ানোর ঘরের আড়ার সঙ্গে দঁড়িতে ঝুলানো বাবার মরদেহ দেখতে পান।

সম্রাট বলেন, ‘বাবার বেশ কিছু টাকা ঋণ ছিল। কি কারণে এই ঘটনা ঘটলো তা বলতে পারবো না।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, যতদূর জানা গেছে। তামাকের চাষ করতে গিয়ে অনেক টাকা ঋণ হয় রইজুলের। সেই ঋণের দায়েই আত্মহত্যা করেছেন তিনি। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত