ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আওয়ামী লীগ সমথর্ক-সহ গ্রেফতার ৩২

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৫২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৫২:৩৩ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আওয়ামী লীগ সমথর্ক-সহ গ্রেফতার ৩২ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আওয়ামী লীগ সমথর্ক-সহ গ্রেফতার ৩২
রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে নগরীতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: হাফিজুল ইসলাম (৩২) এবং মো: শহীদুল ইসলাম পচা (৪০)। হাফিজুল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়াডাঙ্গা এলাকার মো: ইয়ামিন আলীর ছেলে এবং শহীদুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে। দুজনেই দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ সমথর্ক। 


বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণ ঘটানো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযানে এসব গুরুতর অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২২ জন
রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭