ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৪৬:৫০ অপরাহ্ন
সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা
পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভীড় বেশি এসব দোকানে।  
নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০টি অস্থায়ী পুরাতন কাপড়ের দোকান। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে সাধারণত ৫০ টাকা  থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়। আধা পুরাতন কাপড় পাওয়া যাচ্ছে ১৫০ টাকা ৩৫০ টাকার মধ্যে আর নতুন কাপড় সাধারণত ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ি আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন  সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্রগাম মোকাক থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। আগে তেমন বেচা বিক্রি হয় নাই ।  দুইদিন ধরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে   বেচাকেনা করছি। 
ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভীড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও।  

এসব দোকানে হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সুয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোর্ট, বেলবেড জ্যাকেট , ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীত বস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে। সকল বয়সের মানুষের শীত বস্ত্র পাওয়া যায় এসব দোকানে। 

সিংড়া পৌর শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের  দোকানে শীত বস্ত্রের দাম যাচাই করে দেখা যায়, হুডি ২৫০ টাকা খেকে ৫০০ টাকা, মোটা গেঞ্জি ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, মেয়েদের কার্ডিগান ৩০০ টাকা থেকে ৮০০ টাকা, সুয়েটার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, মোটা জ্যাকেট ৫০০ টাকা থেকে ৭০০ টাকা,  কানটুপি ৬০ টাকা থেকে ১২০ টাকা,  মাঙ্কি টুপি ৪০ টাকা ৬০ টাকা, শর্ট কোর্ট ৪০০ টাকা থেকে ৭০০ টাকা,  ছোটদের শীতের পোশাক ১০০ টাকা থেকে ৩০০ টাকা, পা মোজা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুটপাতে শীত বস্ত্র কিনতে আসা নুরজাহান খাতুন নামের এক ক্রেতা জানান, ছোট ছেলে মেয়ের জন্য কিছু শীতের কাপড় কিনলাম। টাকার বাজেট কম তাই মার্কেটে কিনতে যায়নি। এখান থেকে  কিনলাম। অনেকটা সাশ্রয়ি দামেই কিনেছি।

অটোরিক্সা চালক খাদেম আলী নামের আরেক ক্রেতা জানান, দরদাম করে আধা পুরাতন একটা জ্যাকেট কিনলাম। দাম নিলো ৩২০ টাকা। বেশ মোটা। এবারের শীত এটা দিয়েই চলে যাবে ইনশাআল্লাহ।  

কলেজ রোড এলাকার ফুটপাত ব্যবসায়ি তারেক রহমান জানান, গত বছর অগ্রহায়ণ মাস  থেকেই বেচাকেনা ভালো ছিল। এখন পৌষ মাস। প্রায় ১ মাস পর  এবছর সবে মাত্র বেচাকেনা শুরু হয়েছে। তিনি জানান, শীত যত বাড়ে বেচাকেনাও তত বাড়ে। সারাবছর যা বেচাকেনা করি শীতের তিন মাস তার চেয়ে বেশি বেচাকেনা হয়।  গত বছরের মত এবছরও ভালো বেচাকেনার আশা করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক