ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ফুলবাড়ীবাসীর জনজীবন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩৫:১৪ অপরাহ্ন
কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ফুলবাড়ীবাসীর জনজীবন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ফুলবাড়ীবাসীর জনজীবন
উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে শীতের দাপট দিন দিন বেড়েই চলেছে। গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আদ্রতার পরিমাণ ছিল শতকরা ৯৬ ভাগ। ঘন কুয়াশার কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে পুরো এলাকা ছিল ধূসর আবরণে ঢাকা।

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ফুলবাড়ী পৌরশহরে মানুষের চলাচল ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। দিনের বেলা কখনো কখনো সূর্যের দেখা মিললেও রোদের তাপ খুব একটা অনুভূত হয়নি। অপরদিকে বিকেল নামার সঙ্গে সঙ্গেই শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে, যা ভোর পর্যন্ত অব্যাহত থাকছে।

উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতিকে আরও কনকনে করে তুলেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। একইসঙ্গে গবাদিপশুর শীত নিবারণের জন্য চটের বস্তা ও কাপড় ব্যবহার করা হচ্ছে।

এই শীত সবচেয়ে বেশি আঘাত হেনেছে শিশু ও বৃদ্ধদের ওপর। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে এসে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।

শীতের প্রকোপে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষ। তীব্র ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। এতে তাদের আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে।

ফুলবাড়ী পৌরশহরের রিকশাচালক বাবু ইসলাম বলেন, প্রচণ্ড শীতের কারণে লোকজন ঘরের বাইরে কম বের হওয়ায় রিকশা চালিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। এতে আয় রোজগার অনেকটাই কমে গেছে। এ কারণে অনেক রিকশাচালক রিকশাই বের করছেন না।

উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আদিবাসী নারী কৃষিশ্রমিক বিটিমাই মুর্মু বলেন, শীতের কারণে জমিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। কাজ করতে গেলে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। কনকনে শীত আর হিমেল হাওয়ার কারণে গত দুদিন ধরে তিনি জমিতে কাজ করতে যেতে পারছেন না।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে চলতি ডিসেম্বরের শেষ দিকে একটি পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শীতার্ত মানুষের সহায়তায় মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৩ লাখ টাকা ব্যয়ে ৯৫০টি কম্বল কিনে দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৩৪০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে, সেগুলোও বিতরণ কার্যক্রমের আওতায় রয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ের অবশিষ্ট ৩ লাখ টাকার সঙ্গে মিলিয়ে মোট ৬ লাখ টাকার কম্বল দ্রুত কিনে বিতরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা