ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:২৯:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
নওগাঁর নিয়ামতপুর উপজেলার  সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার  (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ছড়িয়ে পড়া  কয়েক সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়। তবে ওই কমর্চারী বলেছেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।

ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করেছেন। 

জানা গেছে, গতকাল গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে সম্পাদন হয়না কোন দলিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সাব-রেজিস্ট্রি  অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যা সাব-রেজিস্ট্রার  নিয়ন্ত্রণ করেন। এটিই এখন নিয়ম হয়ে গেছে। 

কামরুন্নাহার বলেন, গতকাল সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।

জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক