ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৭:০৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৭:০৯:০৬ অপরাহ্ন
মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ
মুম্বইয়ের নিজের আবাসনে মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছেন নেটপ্রভাবী ও অভিনেত্রী উর্ফী জাভেদ।

অভিযোগ, সোমবার গভীর রাতে তাঁর বাড়ির দরজায় একাধিক ব্যক্তি অনবরত কলিং বেল বাজাতে থাকেন এবং জোর করে দরজা খুলতে চাপ দেন। ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন উর্ফী। ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

উর্ফীর অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে তিনটে নাগাদ ওই ঘটনা ঘটে। আবাসনের কয়েক জন পুরুষ তাঁর ফ্ল্যাটের সামনে এসে দীর্ঘ সময় ধরে কলিং বেল বাজাতে থাকেন। এক ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে জোর করছিলেন, আর এক জন নাকি পাশেই লুকিয়ে ছিলেন। এই আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

সংবাদমাধ্যমকে উর্ফী জানান, তিনি বার বার অনুরোধ করেছিলেন যাতে ওই ব্যক্তিরা দরজার সামনে থেকে সরে যান। কিন্তু তাঁরা সরে না গিয়ে উল্টে হুমকি দিতে থাকেন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন অভিযুক্তেরা নিজেদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলে দাবি করে এবং “যা খুশি করতে পারে” বলেও ভয় দেখায় বলে অভিযোগ।

ঘটনার সময় উর্ফীর সঙ্গে তাঁর দুই বোন ডলি ও আসফি বাড়িতেই ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। উর্ফীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর অভিযুক্তেরা তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং এলাকা ছেড়ে যেতে বলেন। পাশাপাশি সমস্ত অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন।

নেটপ্রভাবীর আরও দাবি, অভিযুক্তেরা আবাসনের সিসিটিভি ফুটেজ জোগাড় করে তা মুছে ফেলার চেষ্টাও করেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উর্ফী লিখেছেন, “রাত তিনটের সময় কোনও মেয়ের দরজায় এসে দরজা খুলতে বলা স্বাভাবিক ভাবেই ভয় ধরায়। দরজা খুলতে রাজি না হওয়ার পরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে, তা আরও আতঙ্কের। মেয়েরা যখন একা থাকে, তখন এই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।” বর্তমানে তিনি নিজেকে একেবারেই নিরাপদ বোধ করছেন না বলেও জানিয়েছেন।

ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম