ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির হাজারো নেতাকর্মী

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৭:০০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৭:০০:১০ অপরাহ্ন
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির হাজারো নেতাকর্মী তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির হাজারো নেতাকর্মী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। ট্রেন, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে এরই মধ্যে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

দলীয় ও রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। বিএনপির পক্ষ থেকে বাস ও মাইক্রোবাসের ব্যবস্থা করা হলেও অনেকে নিজ উদ্যোগে ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে যাচ্ছেন। রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ২৫ ডিসেম্বর পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার। এ ছাড়া নাটোর-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেনের অনুমোদন চাওয়া হয়েছে। তবে রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই। নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে ২৫ ডিসেম্বর পাবনা-রাজশাহী রুটের ঢালারচর এক্সপ্রেস এবং রহনপুর-রাজশাহী রুটের রহনপুর কমিউটার-সহ স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, মহানগর থেকে অন্তত ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তাঁর ভাষায়, আমাদের ধারণা, মহানগর থেকে ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, জেলা থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। বাস, মাইক্রোবাস ও ট্রেনের টিকিট কাটা হয়েছে। অনেকে ট্রেনে যাবেন, বলেন তিনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, স্পেশাল ট্রেন পরিচালনা ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে যাত্রী পরিবহন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি