ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল

মান্দায় কাবিখা প্রকল্প দায়সারা কাজ করে সাড়ে ৩০ টন চাল আত্মসাৎ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৫:২৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৫:২৭:৫৭ অপরাহ্ন
মান্দায় কাবিখা প্রকল্প দায়সারা কাজ করে সাড়ে ৩০ টন চাল আত্মসাৎ মান্দায় কাবিখা প্রকল্প দায়সারা কাজ করে সাড়ে ৩০ টন চাল আত্মসাৎ
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দায়সারা কাজ করে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ চারটি প্রকল্পের ৩০ দশমিক ৫ মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

প্রকল্পগুলোর কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখিয়ে সংশ্লিষ্টরা ইতোমধ্যে পুরো  চাল তুলে নিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পগুলো হলো বনগ্রাম দুলালের বাড়ি থেকে আতাউরের পাইকড়ের গাছ পর্যন্ত সড়ক (৫.৫ মেট্রিক টন), চকরামাকান্ত পাকা সড়ক থেকে আব্বাসের বাড়ির সড়ক (৯ মেট্রিক টন), চকমানিক মসজিদ থেকে  সোহবারের বাড়ির সড়ক (৭ মেট্রিক টন) এবং চকগৌরী সেতু থেকে আতাউরের বাগান অভিমুখী সড়ক (৯ মেট্রিক টন)।

সরকারি হিসাবে প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার টাকা। সে অনুযায়ী আত্মসাৎ করা ৩০ দশমিক ৫ মেট্রিক টন চালের বাজারমূল্য ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

সরেজমিনে প্রকল্প এলাকাগুলো ঘুরে কোথাও প্রকল্পের কোনো কাজ চোখে পড়েনি। দু-একটি স্থানে সামান্য মাটি ফেলে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়েছে।

চকগৌরী সেতু থেকে আতাউরের বাগান অভিমুখী সড়কে একেবারেই কোনো কাজ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে চকগৌরী গ্রামের এক বাসিন্দা জানান, কয়েকজন শ্রমিক দিয়ে মাত্র একদিন সামান্য কাজ করানো হয়েছে। এভাবে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে। অথচ গ্রামীণ এলাকার সড়কগুলো অবহেলিতই থেকে যাচ্ছে।


বনগ্রাম দুলালের বাড়ি থেকে আতাউরের পাইকড়ের গাছ পর্যন্ত সড়ক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাকে নামমাত্র সভাপতি করা হয়েছে। প্রকল্পের সবকিছু দেখভাল করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু ও ইউপি সদস্য মনসুর রহমান। কত টনের প্রকল্প, সেটাও আমাদের জানানো হয় না। শুধু কাগজে স্বাক্ষর নিয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।’

আরেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি তানজিলা খাতুন বলেন, ‘প্রকল্প সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

সবকিছু মনসুর মেম্বারই করেন। এ বিষয়ে ইউপি সদস্য মনসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই, উপজেলায় গেলে কথা হবে।’ এরপর ব্যস্ততা দেখিয়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামকে অফিসে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা ধরা হয়নি।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী