ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৪:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৪:৩৬:২৫ অপরাহ্ন
মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩ মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩
নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতনে জেসমিন আরা (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু কুসুম্বা দীঘিরপাড় গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী ও কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী উজ্জল হোসেন, শশুর ইউনুস আলী ও শাশুড়ী জোসনা বেগমকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বা দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জেরে ঘটনারদিন রাতে স্বামীর  উপর্যুপরি মারপিটে গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয়ভাবে শশুর পরিবারের লোকজন রাতেই রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গৃহবধূকে নিয়ে ফিরে আসে। পরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযুক্তা খবর প্রচার করে অভিযুক্তরা। পরে একই খবর নিহতের পরিবারকে দেন তাঁরা। স্বামীর নির্যাতনে মৃত্যুর ঘটনাটি এলাকাবাসী জানতে পারলে তাদের আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি থানায় নিয়ে যায়। 

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক