ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:৪৫:৪২ অপরাহ্ন
ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১ ছবি: সংগৃহীত
শীতের সকালের কুয়াশায় ওভারটেকিং করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ২০ থেকে ২৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৩২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৮০), কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)। আহতদের মধ্যে হযরত আলীর অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। 

স্থানীয় সূত্রে জানা যায়,ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী এম.কে সুপার বাসের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামলছায়া বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বিকট শব্দ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে অনেকেই আহত হন। 

স্থানীয়রা বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দুর্ঘটনার কবলে পড়া শ্যামলছায়া বাস এবং এম.কে সুপার নামে আরেকটি বাস কুয়াশা উপেক্ষা করে ওভারটেকিং প্রতিযোগিতায় নেমেছিল। এসময় বিপরীত দিক দিয়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অন্য একটি এম.কে সুপার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ গামী এম.কে সুপার বাসের যাত্রী বেদেনা বলেন, আমি বাসের পিছনের দিকের সিটে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে জোরে একটা ঝাঁকুনি লাগে। ওঠে দাঁড়িয়ে দেখি আমাদের বাসের সাথে অপর একটি বাসের এক্সিডেন্ট হয়েছে। আল্লাহ পাক তার কুদরতি হাতে আমাদের বাঁচিয়েছেন, অনেকেই আহত হয়েছেন। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ফোনকল পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের রেসকিউ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনায় বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার