ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বাবার বয়সী নির্মাতা জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন: মালতি চাহার

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:৪১:২৭ অপরাহ্ন
বাবার বয়সী নির্মাতা জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন: মালতি চাহার ছবি: সংগৃহীত
ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার সম্প্রতি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। বিগ বস ১৯ মৌসুমের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর, এবার কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি। সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে তিনি জানান, দক্ষিণ ভারতের এক বড় প্রযোজক এবং বলিউডের এক প্রবীণ পরিচালক তাকে কুপ্রস্তাব ও হেনস্তা করেছেন।

মালতি জানান, একটি প্রজেক্ট শেষ হওয়ার পর এক প্রবীণ পরিচালক তাকে হেনস্তা করার চেষ্টা করেন।

মালতির কথায়, আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। একদিন বিদায় নেয়ার সময় আমি তাকে সৌজন্যবশত আলিঙ্গন করতে গেলে তিনি জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন। আমি ভীষণ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওই বয়সের একজন মানুষ এমনটা করতে পারেন, তা ভাবনার বাইরে ছিল।

মালতি তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং সেই পরিচালকের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

নিজের শুরুর দিকের দিনগুলোর কথা স্মরণ করে মালতি জানান, দক্ষিণ ভারতের এক নামি প্রযোজকের ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন তিনি। অডিশন ও চিত্রনাট্য শোনার পর তাকে হোটেলের ঘরে দেখা করতে বলা হয়। মালতি সেখানে না যাওয়ায় পরিচালক তাকে ফোন করে ইন্ডাস্ট্রির ‘কাজের ধরন’ বোঝার ইঙ্গিত দেন।

মালতি সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং কাজ হাতছাড়া হওয়ার তোয়াক্কা করেননি।

ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং নিজের সীমানা নির্ধারণ নিয়ে মালতি অত্যন্ত স্পষ্টবাদী। তিনি মনে করেন, নিজের ব্যক্তিত্ব ও শরীরী ভাষা দিয়ে অনেক অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব। ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের এই বোন বলেন, পুরুষরা তাদের ক্ষমতা বা পদের অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করবেই। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, তবে তাদের কাছে নতিস্বীকার করবেন না।

অনেক ক্ষেত্রে কাজ হারাতে হতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া উচিত নয়।

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী মালতি আরো যোগ করেন, তার বাবার শক্তি সমর্থনের কারণে তিনি এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন এবং নতুনদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যেন কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস করে উচ্চ আসনে না বসায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা