ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর..

আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:২৬:৩১ অপরাহ্ন
আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানের পথচলা ১৬ বছরের। এই অল্প সময়ের বিশ্ব ক্রিকেটে বেশ সমীহ জাগানিয়া দল তারা। তবে এখনও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি আফগানদের। এমনকি নিরাপত্তার জন্য নিজ দেশে বুলেটপ্রুফ গাড়িতে ঘোরাফেরা করেন রশিদ খান।

কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে ফগানিস্তানে নিজের জীবনযাত্রা নিয়ে রশিদ খান বলেন, ‘আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না। আমার বুলেটপ্রুফ গাড়ি আছে।’

রশিদের কাছে পিটারসেন জানতে চাইলেন, কেন তাকে (রশিদ) বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। উত্তরে আফগান লেগ স্পিনার বলেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই ব্যবহার করেন।’

২০২১ সালে যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদের বাহিনী সরিয়ে নিলে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। বিগত চার বছরে তালেবান সরকারের সমালোচনা করে একরকম চক্ষুশূল হয়েছেন রশিদ খান। বিশেষ করে নারী শিক্ষা ও অধিকার নিয়ে তালেবানদের পলিসি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন আফগান লেগস্পিনার।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেট খেলাটাই একটা পর্যায়ে রশিদের জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমি বাইরে বের হতে পারতাম না। ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়