ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ফরিদপুরে অটোরিকশাচালককে হত্যা মামলার রহস্য উদঘাটন

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:২১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:২১:০৯ অপরাহ্ন
ফরিদপুরে অটোরিকশাচালককে হত্যা মামলার রহস্য উদঘাটন ছবি: সংগৃহীত
ফরিদপুরে অটোরিকশাচালককে হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, একসাথে নেশা করানোর কথা বলে ডেকে নিয়ে রিকশাচালক টিপুকে হত্যা করে তাঁর সহকর্মী রাজিব খান (৪১)। এ ঘটনায় রাজিবকে গ্রেপ্তার পর হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও রিকশার ব্যাটারিসহ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোতয়ালী থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন।

ঘাতক রাজিব খান জেলার সদর উপজেলার বাকীগঞ্জ গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। অপর আসামি মান্নান হাওলাদার সাহা বিশ্বাস ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, মুল আসামি রাজিব খান ও নিহত টিপু শহরের একটি ইট ভাটায় কাজ করতেন। নিহত টিপু শেখ অবসর সময়ে রিকশা চালাতেন। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর একসাথে নেশা করার কথা বলে টিপুকে ডাকে রাজিব। এরপর রাতে শহরতলির ঈশানগোপালপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গাজাসেবন শেষে চাকু দিয়ে চালক টিপুকে কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যান রাজিব।

পরের দিন সকালে মরদেহ উদ্ধার শেষে নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহতের মোবাইলের কললিস্ট ও বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজের সূত্র ধরে রাজিব শেখকে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন বলেন, রাজিব খান ঋণগ্রস্ত হওয়ায় অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্যেশে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এই ঘটনায় ছিনতাই হওয়া চোরাই রিকশা কেনা-বেচাকারী অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক