ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ছোটদের চোখ ভাল রাখতে কী কী পুষ্টি উপাদান রাখতে হবে

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:১২:৩২ অপরাহ্ন
ছোটদের চোখ ভাল রাখতে কী কী পুষ্টি উপাদান রাখতে হবে ছবি: সংগৃহীত
ডিজিটাল যুগে অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাব পড়ছে শিশুদের চোখেও। মোবাইল, টিভি এমনকি, স্কুলে কম্পিউটারের পর্দায় দীর্ঘ ক্ষণ চোখ রাখছে শিশুরা। চোখ ভাল রাখতে কেবল স্ক্রিন টাইম কমালে চলবে না, রোজের খাওয়াদাওয়ায় নজরও দিতে হবে। চিকিৎসকেরা বলেন, চোখের জন্য জরুরি ভিটামিন এ বা বিটা-ক্যারোটিন যা পাওয়া যায় গাজর থেকে। তাই বলে রোজ গাজর খাওয়ালেই যে দৃষ্টিশক্তি ভাল হবে তা নয়। চোখের জন্য আরও কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। গাজর ছাড়া আর কী কী খাওয়াতে পারেন শিশুকে, বাবা-মায়েদের জেনে রাখা জরুরি।

চোখের জন্য ভাল কোন কোন খাবার?
এমন খাবার পাতে রাখতে হবে যাতে লুটেইন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন সি ও ভিটামিন ই থাকে। পালং শাক, মেথি শাক, ব্রকোলিতে প্রচুর পরিমাণে লুটেইন থাকে যা রেটিনার স্বাস্থ্য ভাল রাখে। শিশুকে সপ্তাহে অন্তত তিন দিন শাকপাতা খাওয়াতেই হবে।

ছোট মাছ চোখের জন্য খুবই ভাল। পুঁটি মাছ চোখ ভাল রাখতে সাহায্য করে। তা ছাড়া রুই, কাতলা, পমফ্রেট, ভেটকিতেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

পেঁপেতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই-এর মতো উপাদান। দৃষ্টিশক্তি উন্নত করতে পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপে চোখের ক্ষতিগ্রস্ত কোষগুলি সারিয়ে তুলতে সাহায্য করে। কাঁচা ওপাকা দু’রকম পেঁপেই চোখের জন্য ভাল। শিশুর পাতে রোজ পেঁপে রাখলে ভাল। পেঁপে সেদ্ধ অথবা পেঁপে দিয়ে চিকেন স্ট্যু, মাছের পাতলা ঝোল বানিয়ে দিতে পারেন।

ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে ভেবে অনেকেই ভয় পান। তবে ছোটদের কুসুম-সহ ডিমই খাওয়াতে হবে। কুসুমে থাকে জিঙ্ক ও লুটেইন, যা দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে।

রোজ সকালে একটি করে আমলকি খাওয়ালে শিশুর চোখ যেমন ভাল থাকবে, তেমনই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। আমলকি ছাড়াও কমলালেবু, মুসাম্বির রস, পেয়ারাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। রোজ খাওয়ার পরে যে কোনও এক রকম ফল খাওয়াতে হবে শিশুকে।

রাঙা আলু ও কুমড়োতে গাজরের মতোই বিটা-ক্যারোটিন থাকে। রোজের তরকারিতে এই সব্জিগুলি রাখলে ভাল হয়।

সকালের জলখাবারে অল্প করে বাদাম ও বীজ মিশিয়ে খাওয়ান শিশুকে। আখরোট, কাঠবাদাম, সূর্যমুখী ও তিসির বীজ চোখের জন্য খুব ভাল।

বেরি জাতীয় ফল চোখের জন্য ভাল। তবে স্ট্রবেরি বা ব্লুবেরি এখানে সহজলভ্য নয়। এর বিকল্প হিসেবে বেদানা খাওয়াতে পারেন শিশুকে। ফল হবে একই।

শিশুর থালায় কী ভাবে সাজাবেন?
সকালে আপেল, ডিম সেদ্ধ, দুপুরে ভাত, ডাল, পালং শাকের তরকারি, পেঁপে দিয়ে মাছের ঝোল আর বিকেলে বাদাম-বীজ দিতে পারেন।

সকালে যে দিন ওট্‌স দেবেন সঙ্গে কলা দিন, দুধ-কর্নফ্লেক্স দিলে টক জাতীয় ফল দেবেন না। দুপুরে ভাতের সঙ্গে মিষ্টি আলু বা কুমড়োর তরকারি, চিকেন স্ট্যু দিতে পারেন। পাকা পেঁপে দিন বিকেলে।

ময়দার খাবার কম খাওয়াতে পারলে ভাল। লুচির বদলে হাতে গড়া রুটি বা বেসন অথবা রাগির চিল্লা বানিয়ে দিন। সঙ্গে আপেল বা পেয়ারার মতো যে কোনও ফল দিতেই হবে। দুপুরে মাছ বা চর্বি ছাড়া চিকেনের মধ্যে যে কোনও একটি রাখুন। বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে রোস্টেড মাখানা দিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার