ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও'র 'উষ্ণ উপহার'

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০১:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০১:৫৫:৪৬ অপরাহ্ন
নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও'র 'উষ্ণ উপহার' নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও'র 'উষ্ণ উপহার'
পৌষের শুরুতেই উত্তরের জনপদ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। 

শীতের কনকনে ঠান্ডায় কষ্ট পাওয়া গরিব-অসহায়-ছিন্নমূল শীতার্ত  মানুষের কাছে  কম্বল নিয়ে হাজির হয়েছেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

সোমবার (২২ ডিসেম্বর)  গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে  কম্বল বিতরণ করেন।  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সদরের সকল নাইটগার্ড, এতিম খানাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০০টি  শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।  

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. তারিক আজিজ মিলন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর উপজেলা ব্যবস্থাপক  মো. ইমরান হোসেন মন্ডল, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশন এর উপজেলা কর্মকর্তা কাইউম চৌধুরী প্রমুখ

শীত বস্ত্র বিতরণকালে ইউএনও বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক