ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত ইরানকে বাদ দিতে পাতানো ম্যাচের অভিযোগ, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে সারজিস ও নাসীরুদ্দীন

খুলনার গুলি ঘটনায় সতর্ক বিজিবি ফুলবাড়ী সীমান্তে বিশেষ টহল ও চেকপোস্ট

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০১:৪৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০১:৪৯:৪৮ অপরাহ্ন
খুলনার গুলি ঘটনায় সতর্ক বিজিবি ফুলবাড়ী সীমান্তে বিশেষ টহল ও চেকপোস্ট খুলনার গুলি ঘটনায় সতর্ক বিজিবি ফুলবাড়ী সীমান্তে বিশেষ টহল ও চেকপোস্ট
খুলনা মহানগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনার পর দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার ওই ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। এতে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার পাশাপাশি শহরকেন্দ্রিক নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রিজ এলাকায় তিনটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল

রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল