ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন
এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তন্বীকে আটক করা হয়। তন্বী জেলা যুবশক্তির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের ওই বাড়ির একটি কক্ষ গত ১ নভেম্বর ভাড়া নেন তন্বী। রোববার রাত থেকেই মোতালেব ওই কক্ষে অবস্থান করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন।

ঘটনার পর পুলিশ ওই কক্ষটিতে তল্লাশি চালিয়ে একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, তন্বী নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে ঘরটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু ভাড়া নেয়ার পর থেকেই সেখানে বহিরাগত পুরুষদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গত ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশও দেয়া হয়েছিল।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম তন্বীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তন্বীর সঙ্গে মোতালেব শিকদারের পূর্বপরিচয় ছিল এবং পরিচিত কারোর মাধ্যমেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই তন্বী পলাতক ছিলেন, যাকে পরে গোয়েন্দা পুলিশ জালে বন্দি করে।

আটক তনিমা ওরফে তন্বী রাজনৈতিকভাবে প্রভাবশালী। গত ৪ অক্টোবর অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ডা. জাহেদুল ইসলামের সই করা জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছিলেন তিনি। অন্যদিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক আলামতে কক্ষটি থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। মোতালেব শিকদার কীভাবে এবং কার গুলিতে আহত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটিত হবে বলে আমরা আশা করছি।’

বর্তমানে আহত মোতালেব শিকদার চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নগরীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি