ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায়

এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন
এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক এনসিপি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তন্বীকে আটক করা হয়। তন্বী জেলা যুবশক্তির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের ওই বাড়ির একটি কক্ষ গত ১ নভেম্বর ভাড়া নেন তন্বী। রোববার রাত থেকেই মোতালেব ওই কক্ষে অবস্থান করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন।

ঘটনার পর পুলিশ ওই কক্ষটিতে তল্লাশি চালিয়ে একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, তন্বী নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে ঘরটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু ভাড়া নেয়ার পর থেকেই সেখানে বহিরাগত পুরুষদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গত ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশও দেয়া হয়েছিল।

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম তন্বীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তন্বীর সঙ্গে মোতালেব শিকদারের পূর্বপরিচয় ছিল এবং পরিচিত কারোর মাধ্যমেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই তন্বী পলাতক ছিলেন, যাকে পরে গোয়েন্দা পুলিশ জালে বন্দি করে।

আটক তনিমা ওরফে তন্বী রাজনৈতিকভাবে প্রভাবশালী। গত ৪ অক্টোবর অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ডা. জাহেদুল ইসলামের সই করা জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে ১ নম্বর যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছিলেন তিনি। অন্যদিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক আলামতে কক্ষটি থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। মোতালেব শিকদার কীভাবে এবং কার গুলিতে আহত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটিত হবে বলে আমরা আশা করছি।’

বর্তমানে আহত মোতালেব শিকদার চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নগরীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল