ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহী-৫ আসনে ‘বিএনপির বঞ্চিত ৫ নেতার’ মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১১:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১১:৫১:২৮ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে ‘বিএনপির বঞ্চিত ৫ নেতার’ মনোনয়নপত্র সংগ্রহ রাজশাহী-৫ আসনে ‘বিএনপির বঞ্চিত ৫ নেতার’ মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন বঞ্চিত ৫ নেতা ও তাদের কর্মী- সমর্থকরা।

এরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমান এর অফিস থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন দুইবারের সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার পুত্র জুলফার নাইম মোস্তফা বিস্ময়। তবে জুলফার নাইম মোস্তফার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক মাস্টার প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-৫ আসনের মনোনয়ন চেয়েছিলেন বিএনপির ৭ নেতাসহ বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। তবে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি এর আগেও ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির দলীয় মনোনিত প্রার্থী ছিলেন।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর মনোনয়নপ্রত্যাশী চারজন মাঠ থেকে সরে গেলেও অন্য ৩জনসহ নতুন একজন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র গণসংযোগ এবং প্রচার অব্যাহত রেখেছেন।

এর আগে এই আসনে দলের প্রার্থী বদলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একাট্টা হয়ে দুই উপজেলায় একাধীকবার বিক্ষোভসহ মশাল মিছিল ও সড়ক অবরোধও করেছেন।

এদিকে আজ সোমবার ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার, পুঠিয়া এর কার্যালয় থেকে সাবেক পৌর মেয়র আল মামুন খান বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর তিনি বলেন, নিজ দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ সাধারণ ভোটাদের চাপে ফরম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার সময় এখনও আছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসনে দলীয় মনোনয়ন পুনঃবিবেচনা করে নিশ্চয় যোগ্য প্রার্থী দিবেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এরপর বিএনপির মনোনয়ন বঞ্চিত অপর এক নেতা রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানসহ তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে সবশেষে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী অপর এক নেতা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্তাজুল হক বাবুসহ দলীয় নেতাকর্মীদের একাংশ।

উল্লেখ্য, রাজশাহী- ৫ (পুঠিয়া দুর্গাপুর) সংসদীয় আসনের এখন পর্যন্ত সর্বমোট মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ছয়টি। পুঠিয়া উপজেলা থেকে গত ১৮ ডিসেম্বর একটি ও দুর্গাপুর উপজেলা থেকে গত ২০ ডিসেম্বর একটি এবং আজ ২২ ডিসেম্বর ৪ টি মনোনয়ন ফরম বিতরণ করেন পুঠিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, আজ ৪ জন প্রার্থীর নিকট মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রার্থীরা নিজ নিজ ও তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের