ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

নওগাঁ এসপির নেতৃত্বে বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৪৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৪৪:৫২ অপরাহ্ন
নওগাঁ এসপির নেতৃত্বে বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নওগাঁ এসপির নেতৃত্বে বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সদর থানাধীন ননিয়া পট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নওগাঁ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ডিবি নওগাঁ যৌথভাবে অংশগ্রহণ করে।

ডিবি ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স সক্রিয়ভাবে অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করেন। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের সনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন। অভিযান চলাকালে কলোনির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ, মাদক সংরক্ষণ ও বিক্রয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে মাদকসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৭০ কেজি গাঁজা। এছাড়া CAREWS Country Liquor লেখা সংবলিত এক হাজার মিলিলিটার মদ ভর্তি প্লাস্টিক বোতল পাঁচটি এবং পাঁচশ মিলিলিটার লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল তেরটি উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় সাদা প্লাস্টিক বোতলে রাখা মদ সতেরটি, যার মোট ওজন পাঁচ হাজার একশ গ্রাম। সর্বমোট তরল মদের পরিমাণ ১৬ লিটার ৬০০ মিলিলিটার। পাশাপাশি খালি প্লাস্টিক বোতল পঁয়তাল্লিশটি এবং কর্ক ছয়শ ষাটটি জব্দ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন মূল্যমানের নোটে মাদক বিক্রয়লব্ধ এক লক্ষ আটশত নব্বই টাকা উদ্ধার করা হয়। মাদক কারবারে ব্যবহৃত হওয়ার প্রাথমিক আলামত হিসেবে একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য