ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত, জেলা তথ্য অফিস

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:০২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৮:০২:২২ অপরাহ্ন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত, জেলা তথ্য অফিস এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত, জেলা তথ্য অফিস
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আমাদের জুলাইযোদ্ধা ও জুলাইআহত যারা আছেন তারা বিভিন্ন কাজের মাধ্যমে মূলধারায় আসতে চান।

সেক্ষেত্রে আমাদের টিবিসিগুলো এবং সরকারি দপ্তরগুলো আছে যারা তরুণদের নিয়ে কাজ করছে, তরুণদেরকে বিভিন্ন কর্মে নিয়োজিত করতে উৎসাহিত ও সহযোগিতা করছে।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের কাজে লাগানোর একটি সুযোগ এসেছে।

সরকারিভাবে একটি নির্দেশনা রয়েছে তারা যদি কোনো প্রশিক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তাহলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসময় তিনি ক্ষুদ্রঋণ বা অন্য যেকোনোভাবে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের

উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ