ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন, উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৭:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৭:২৯:২৮ অপরাহ্ন
রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন, উপদেষ্টা রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন, উপদেষ্টা
রাজশাহী সার্কিট হাউজে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) রবিবার বিকালে রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, দেশকে ভালোবাসলে কাজের প্রতি আন্তরিকতা প্রয়োজন। মাটির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। আমরা এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করব।

সরকারি টাকার যথাযথ ব্যবহার করতে হবে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। প্রকল্পের সফলতার উপর নির্ভর করে তা নির্ধারণ করা হতে পারে।

তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি কাজের প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়েও জানতে হবে। এ সময় তিনি প্রকল্পের সফলতা তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।

এ সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাত বছরের প্রকল্পের ফলাফল যদি ভালো না হয় তাহলে সে প্রকল্প চলতে থাকার কোনো মানে হয় না। রাষ্ট্রীয় অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি তরুণরা অনেক ভালো কাজ করছে এবং তাদের কাজের মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব। এ সময় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজকে নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলমগীর, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশে ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৮৮৩টি কিশোর -কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা