ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

লোকসানের ঝুঁকিতেও দুর্গাপুরে আলু চাষ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:২৭:১৫ অপরাহ্ন
লোকসানের ঝুঁকিতেও দুর্গাপুরে আলু চাষ লোকসানের ঝুঁকিতেও দুর্গাপুরে আলু চাষ
আলুর বাজারদর নিম্নমুখী থাকায় লোকসানের শঙ্কা সত্ত্বেও রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষকেরা এবারও আলু চাষ করছেন। তবে অনিশ্চিত বাজার পরিস্থিতির প্রভাবে বীজের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। সংশ্লিষ্টদের দাবি, চলতি রবি মৌসুমে গত বছরের তুলনায় আলুবীজ বিক্রি প্রায় ৭০ শতাংশ কম। একই সঙ্গে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে দুর্গাপুরে ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। তবে বাজারে দামের অনিশ্চয়তা থাকায় অনেক কৃষক আগের তুলনায় কম জমিতে আলু চাষে নেমেছেন।

উপজেলার একাধিক সার ডিলার ও বীজ ব্যবসায়ী জানান, গত মৌসুমে তাদের দোকানে যেখানে প্রায় ৬০ টন আলুবীজ বিক্রি হয়েছিল, সেখানে এবার বিক্রি হয়েছে মাত্র ১২ টন। গত বছর দেশি জাতের আলুবীজের দাম ছিল কেজিপ্রতি ৭০ টাকা এবং ডায়মন্ড জাতের ৭৫ টাকা। চলতি মৌসুমে তা কমে যথাক্রমে ৪০ টাকা ও ৪৭ টাকায় নেমেছে।

বখতিয়ারপুর গ্রামের কৃষক আসাদ আলী জানান, আড়াই বিঘা জমিতে ডায়মন্ড জাতের আলু চাষে জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সম্ভাব্য উৎপাদন ৮ থেকে ১০ টন হলে কেজিপ্রতি উৎপাদন খরচ দাঁড়াবে ২২ থেকে ২৫ টাকা। বাজারদর না বাড়লে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি।

কৃষকদের মতে, উপজেলা কৃষি অফিস থেকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ মিললেও গত মৌসুমের লোকসানের অভিজ্ঞতায় ঝুঁকি কমাতে অনেকেই স্বল্প জমিতে আবাদ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, গত মৌসুমের লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং কৃষকদের বিকল্প শস্যে উৎসাহিত করতে এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা কিছুটা কম রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান বলেন, কৃষকদের বিকল্প বাজার অনুসন্ধান, আলু গুদামজাতকরণ এবং উৎপাদন পরিকল্পনায় আরও সচেতন হতে হবে।

কৃষক ও ব্যবসায়ীদের আশঙ্কা, আলুর বাজারদর সন্তোষজনক না হলে আগামী মৌসুমে দুর্গাপুর উপজেলায় আলু চাষ আরও কমে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা