ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন-পুলিশ সুপার

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:১২:২৮ অপরাহ্ন
দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন-পুলিশ সুপার দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা, সততা ও জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন-পুলিশ সুপার
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মাস্টার প্যারেড, সাড়ে ৯টায় কল্যাণ সভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনটি সভাতেই সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণকে কোনো হয়রানি ছাড়াই দ্রুত প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশিং কার্যক্রম জোরদার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের প্রবণতার প্রতি সতর্ক নজর রাখার নির্দেশনা দেন।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা এবং থানা এলাকায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সভাগুলোতে উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার