ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

কোরআনে বর্ণিত হজরত ঈসা (আ.)-এর ৭ মুজিজা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৩:২১:১৪ অপরাহ্ন
কোরআনে বর্ণিত হজরত ঈসা (আ.)-এর ৭ মুজিজা ফাইল ফটো
হজরত ঈসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ঘটনা পবিত্র কোরআনে একাধিকবার তুলে ধরা হয়েছে। কোরআনের বর্ণনায় তিনি ও তার মা মরিয়ম (আ.) মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ। 

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, হজরত ঈসা (আ.) আল্লাহর প্রেরিত একজন নবী। তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। কোরআনে তার জীবন ও মিশনের সঙ্গে সম্পর্কিত সাতটি অলৌকিক মুজিজার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে হজরত ঈসা আলাইহিস সালামের যেসব মুজিজার কথা এসেছে, সেগুলো মানব ইতিহাসে অনন্য ও বিস্ময়কর। এসব মুজিজা আল্লাহর কুদরতের নিদর্শন এবং হজরত ঈসা (আ.)–এর নবুয়তের সত্যতার প্রমাণ হিসেবে বিবেচিত।

অলৌকিক জন্ম: প্রথম মুজিজা হলো অলৌকিক জন্ম। পিতা ছাড়া জন্ম গ্রহণ করেন হজরত ঈসা (আ.)। কোরআনে বর্ণিত হয়েছে, ফেরেশতারা মরিয়ম (আ.)–কে সুসংবাদ দেন যে, আল্লাহর পক্ষ থেকে একটি ‘কালিমা’ তাকে দান করা হবে। তার নাম হবে মসিহ ঈসা ইবনে মরিয়ম। মরিয়ম (আ.) বিস্ময় প্রকাশ করে বলেন, কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, তাহলে সন্তান হবে কীভাবে? জবাবে বলা হয়, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন, তখন শুধু বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়।

দোলনায় কথা বলা: দ্বিতীয় মুজিজা হলো দোলনায় কথা বলা। মায়ের পবিত্রতা ও সতীত্বের পক্ষে সাক্ষী দিয়েছেন নবজাতক ঈসা (আ.) নিজেই। যখন মরিয়ম (আ.) শিশুসহ নিজ সম্প্রদায়ের সামনে আসেন এবং তারা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তখন তিনি শিশুর দিকে ইশারা করেন। 
উপস্থিত লোকেরা বিস্ময়ে বলে, দোলনার শিশুর সঙ্গে কথা বলব কীভাবে? ঠিক তখনই শিশু ঈসা (আ.) বলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন, আমাকে নামাজ ও জাকাতের নির্দেশ দিয়েছেন এবং আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন।

মাটির পাখিতে প্রাণ সঞ্চার: তৃতীয় মুজিজা হলো মাটির পাখিতে প্রাণ সঞ্চার। আল্লাহর অনুমতিতে হজরত ঈসা (আ.) মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফুঁ দেন, আর তা জীবন্ত পাখিতে পরিণত হয়।

জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান: চতুর্থ মুজিজা হিসেবে কোরআনে এসেছে জন্মান্ধ ও কুষ্ঠরোগী আরোগ্য করার ঘটনা। আল্লাহর অনুমতিতে তিনি এসব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে সুস্থ করে তুলতেন।

মৃতকে জীবিত করা: পঞ্চম মুজিজা হলো মৃতকে জীবিত করা। আল্লাহর ইচ্ছা ও অনুমতিতে হজরত ঈসা (আ.) মৃত ব্যক্তিকে পুনরায় জীবনে ফিরিয়ে আনতেন, যা তার নবুয়তের এক শক্তিশালী নিদর্শন।

গোপন বিষয় সম্পর্কে অবগত থাকা: ষষ্ঠ মুজিজা হিসেবে উল্লেখ করা হয়েছে গোপন বিষয় সম্পর্কে অবগত থাকা। তিনি মানুষকে জানিয়ে দিতেন, তারা কী খায় এবং ঘরে কী জমা করে রাখে। কুরআনে বলা হয়েছে, এতে ঈমানদারদের জন্য রয়েছে সুস্পষ্ট নিদর্শন।

আসমানি দস্তরখান: সপ্তম মুজিজা হলো আসমানি খাবারের দস্তরখান। হজরত ঈসা (আ.)–এর শিষ্যরা আল্লাহর কাছে আসমান থেকে খাবার নাজিল করার আবেদন জানান, যাতে তাদের হৃদয় প্রশান্ত হয় এবং ঈমান আরও দৃঢ় হয়। 

ঈসা (আ.) আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জানান, তিনি খাবার পাঠাবেন; তবে এরপর কেউ আল্লাহকে অবিশ্বাস করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে।

কোরআনের এসব বর্ণনা মুসলমানদের কাছে হজরত ঈসা আলাইহিস সালামের মর্যাদা ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে এবং প্রমাণ করে, তিনি আল্লাহর একজন সম্মানিত নবী ও রাসুল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা