ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪

নেত্রকোণায় নিজ ঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৩:১৫:২৩ অপরাহ্ন
নেত্রকোণায় নিজ ঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
নেত্রকোণায় নিজ ঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ১০টার দিকে তার নিজ বাড়ি নারিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার।

পুলিশ পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদেনা আক্তার গতকাল রাতে এক সঙ্গে ঘুমিয়ছিলেন। কিন্তু রোববার ভোররাতে স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে যান। ফিরে এসে দেখেন তার স্বামী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন।

এ অবস্থায় বেদেনা আক্তার চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, আজকে ভোররাতে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর তারা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আমি ও আমাদের পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছি, বিষয়টি আমরা তদন্ত করছি। পাশাপাশি সিআইডি এবং পিবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আশা করছি ঘটনার মূল কারণ আমরা উদঘাটন করতে পারব। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২