ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

বছরের দীর্ঘতম রাত আজ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৩:০৬:৪৮ অপরাহ্ন
বছরের দীর্ঘতম রাত আজ ফাইল ফটো
আজ ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। উত্তর গোলার্ধে আজ রাতটি অন্য সব রাতের চেয়ে একটু বেশি দীর্ঘ, আর আগামীকাল হবে বছরের ক্ষুদ্রতম দিন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় উইন্টার সলসটিস। বছরের এই বিশেষ রাতটি চাইলে একঘেয়েমিতে নয়, বরং সময়টাকে নিজের মতো করে উপভোগ করেই কাটানো যায়। এই দীর্ঘতম রাত কাটাতে পারেন যেভাবে-

বই পড়ায় ডুবে যেতে পারেন: দীর্ঘ রাত মানেই বাড়তি সময়। অনেকদিন ধরে পড়া শুরু করেও শেষ করা হয়নি—এমন কোনো বই থাকলে আজই তার জন্য সবচেয়ে ভালো সময়। গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধ—নীরব রাতে পড়ার আনন্দ আলাদা।

সিনেমা বা সিরিজ ম্যারাথন: সময় কম বলে যেসব সিনেমা বা সিরিজ দেখা হয়ে ওঠেনি, আজ চাইলে একাধিক পর্ব বা পুরো সিনেমাই দেখা সম্ভব। পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে দেখলে রাতটা আরও প্রাণবন্ত হবে।

নিজের জন্য একটু সময়: ব্যস্ত দিনের ভিড়ে নিজের জন্য সময় বের করা কঠিন। আজ রাতে চাইলে গান শুনতে পারেন, ডায়েরি লিখতে পারেন, কিংবা হালকা মেডিটেশন করে মানসিকভাবে নিজেকে একটু গুছিয়ে নিতে পারেন।

প্রিয়জনের সঙ্গে উপভোগ: বছরের দীর্ঘতম রাতটি হতে পারে প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করার দারুণ সুযোগ। প্রিয় মানুষটার সঙ্গে গল্পে মেতে উঠতে পারেন, পুরোনো স্মৃতি রোমন্থন করতে পারেন। একসঙ্গে চা-কফি খাওয়া কিংবা হালকা আড্ডা—সব মিলিয়ে রাতটা হয়ে উঠতে পারে আরও উষ্ণ ও অর্থবহ। দূরে থাকা প্রিয়জনের সঙ্গে ভিডিও কল বা ফোনালাপেও কাটতে পারে এই দীর্ঘ রাতের কিছুটা সময়।

রান্না বা নতুন কিছু চেষ্টা: রাতে ঘরে থেকে নতুন কোনো রেসিপি ট্রাই করা যেতে পারে। শীতের রাতে গরম কিছু বানিয়ে খাওয়ার আনন্দ আলাদা।

ঘুমপ্রিয় হলে বাড়তি ঘুম: যারা ঘুম ভালোবাসেন, তাদের জন্য আজকের রাতটা বাড়তি উপহার। অন্য দিনের তুলনায় একটু বেশি সময় ঘুমিয়ে শরীরকে বিশ্রাম দিতে পারেন।

প্রকৃতির এই ব্যতিক্রমী মুহূর্ত বছরে একবারই আসে। তাই ব্যস্ততার বাইরে বেরিয়ে নিজের পছন্দের কাজ, প্রিয়জনের সান্নিধ্য কিংবা নিঃশব্দ বিশ্রামে কাটানো গেলে এই রাত হয়ে উঠতে পারে আলাদা করে মনে রাখার মতো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা