ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন আচারি চিকেন কষা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৫১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৫১:৪৩ অপরাহ্ন
নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন আচারি চিকেন কষা ছবি: সংগৃহীত
গরম ধোঁয়া ওঠা ভাত হোক বা রুটি, সবের সঙ্গেই মানানসই মুরগির মাংসের টক-ঝাল এই কষা। এই রান্নায় না আদা-রসুনের প্রয়োজন রয়েছে, না ম্যারিনেশনের। একাধিক আনাজ কাটাকুটির ঝক্কি বাদ দিয়েই উৎসবে-পার্বণে অতিথিদের জন্য সুস্বাদু পদ রেঁধে নিতে পারেন। কেবল নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই আচারি চিকেন রান্না হয়ে যাবে। রইল সহজ রেসিপি।

উপকরণ: ১ কিলোগ্রাম মুরগির মাংস, ৫টি বড় পেঁয়াজ কুচোনো, ২টি শুকনো লঙ্কা, দেড় চা চামচ পাঁচফোড়ন, ২ চা চামচ আমচুর মশলা, ২ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো, ৫ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন।

প্রণালী: কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিন। গন্ধ ছাড়তে শুরু করলে সমস্ত পেঁয়াজকুচি একসঙ্গে ঢেলে দিন তেলে। অনেক ক্ষণ ধরে ঢিমে আঁচে নাড়াচাড়া করার পর অল্প নুন আর আমচুর ছড়িয়ে দিন। এর পর জলে ধুয়ে রাখা মাংসগুলি কড়াইয়ে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন। তার উপর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। পেঁয়াজ আর মাংসের জল ছাড়তে শুরু করবে। ধীরে ধীরে মাংস নরম হতে শুরু করবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে বাকি আমচুর মশলা ছড়িয়ে দিন। চেখে দেখুন নুনের প্রয়োজন রয়েছে কি না। স্বাদমতো নুন মিশিয়ে দিন। আঁচ বন্ধ করে আমচুর মশলা খানিক ক্ষণ ধরে মাংসের টুকরোর ভিতরে ঢুকতে দিন। তার পর রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। শীতের দুপুর বা রাতে তৃপ্তি করে খান গরম গরম টক-ঝাল মাংস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী