ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০,

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০, প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০,
প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চলল দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে।

সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্‌সডাল। রবিবার সকালে সেখানে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’

দিন সাতেক আগে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করেন দুই আততায়ী। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। তবে এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হানায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তবে রবিবারের হামলা কেন চালানো হয়েছে, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন